ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

খাদ্য নিরাপত্তা ও আধুনিক কৃষি প্রযুক্তিতে যৌথ উদ্যোগ নেবে বামা ও বিএসএ

দেশের কৃষি খাতের টেকসই উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা) ও বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন (বিএসএ)। সম্প্রতি বিএসএ কার্যালয়ে বামা সভাপতি ও কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমানের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের দোরগোড়ায় মানসম্মত ও সাশ্রয়ী কৃষি উপকরণ পৌঁছে দিতে উভয় সংগঠনই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। এছাড়া আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে উচ্চফলনশীল কৃষি উপকরণ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তারা। কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, এই প্রাপ্তি কেবল ব্যক্তিগত নয়, বরং পুরো কৃষি খাতের আধুনিকায়নের পথে একটি ইতিবাচক পদক্ষেপ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় ডুবছে জামালপুর, কক্সবাজার ভ্রমণে পৌর কর্মকর্তারা

খাদ্য নিরাপত্তা ও আধুনিক কৃষি প্রযুক্তিতে যৌথ উদ্যোগ নেবে বামা ও বিএসএ

আপডেট সময় : ১১:২৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬