ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

জলাবদ্ধতায় ডুবছে জামালপুর, কক্সবাজার ভ্রমণে পৌর কর্মকর্তারা

টানা ভারী বর্ষণে জামালপুর শহরের জনজীবন যখন চরম বিপর্যস্ত, তখন সরকারি খরচে কক্সবাজার ভ্রমণে গিয়েছেন পৌর প্রশাসনের অন্তত ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয়রা যখন দুর্ভোগে দিশেহারা, তখন কর্মকর্তাদের এমন বিদেশ ভ্রমণের মতো আনন্দ ভ্রমণে ক্ষুব্ধ শহরবাসী। রোববার জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী শহরের রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ভুক্তভোগীদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে প্রতি বর্ষায় শহরটি জলাবদ্ধতার কবলে পড়ে। এর মধ্যেই পৌর প্রশাসক মৌসুমি খানম ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানসহ ১৫ জন কর্মকর্তা কক্সবাজারে অবস্থান করছেন। স্থানীয়দের দাবি, এই সংকটের মুহূর্তে দায়িত্বশীলদের এমন সফর চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। অবরোধের কারণে দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা আটকে থাকে। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলেও এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় ডুবছে জামালপুর, কক্সবাজার ভ্রমণে পৌর কর্মকর্তারা

জলাবদ্ধতায় ডুবছে জামালপুর, কক্সবাজার ভ্রমণে পৌর কর্মকর্তারা

আপডেট সময় : ১১:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬