আজ (৩ মে) বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হচ্ছে ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা’ প্রতিপাদ্যে। দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন কমপ্লেক্স পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হবে। পরে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও দিবসটি উপলক্ষে নিজস্ব কর্মসূচি গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ইউনেস্কো-এর ১৯৯১ সালের ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটির মূল লক্ষ্য হলো গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো সামনে আনা। একইসঙ্গে স্বাধীন সাংবাদিকতার নীতিমালা রক্ষা, গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ প্রতিরোধ এবং দায়িত্ব পালনের সময় প্রাণ হারানো সাংবাদিকদের স্মরণ করা হয় এ দিনে; বাংলাদেশেও এ উপলক্ষে স্বাধীন সাংবাদিকতার মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
রিপোর্টারের নাম 

























