দেশের আট বিভাগের অধস্তন আদালতের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে ১৩ জন বিচারপতির সমন্বয়ে পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস’ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারিক কার্যক্রমের গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি বিভাগের জন্য দায়িত্বপ্রাপ্ত বিচারপতিদের সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ জন কর্মকর্তাকেও নিযুক্ত করা হয়েছে। বরিশাল, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের জন্য পৃথক দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও একই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, যা বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রিপোর্টারের নাম 
























