ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আনসার সদস্যের মৃত্যু

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফরহাদ (২৬) নামে বাংলাদেশ আনসার বাহিনীর এক সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ উপজেলার লেমুছড়ি এলাকার বাসিন্দা আজিবুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, চারদিনের ছুটিতে বাড়িতে আসা ফরহাদ দুপুরে নিজের অটোরিকশায় চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অকাল এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিটিবির মান যাচাই ছাড়াই শিক্ষার্থীদের হাতে ১,৭৮৫ কোটি টাকার পাঠ্যপুস্তক

খাগড়াছড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আনসার সদস্যের মৃত্যু

আপডেট সময় : ১১:১২:৫১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬