ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

লালমনিরহাটে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। গত শুক্রবার বিকেলে উপজেলার দই খাওয়া হাটে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন—মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু এবং আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দই খাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পেয়ে সেখানে ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করছিলেন ওই দুই সাংবাদিক। এ সময় গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম ও একই ইউনিয়নের সাবেক ছাত্রদল সম্পাদক মজিবরের নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আসাদুজ্জামান সাজুর মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাকে মারধর করে। তাকে উদ্ধারে এগিয়ে এলে আব্দুর রহিমের ওপরও হামলা চালানো হয়।

এই ন্যাক্কারজনক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। লালমনিরহাটের সাংবাদিক সমাজ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা বলছেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আসাদুজ্জামান সাজু বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় বিএনপি নেতা নুর ইসলামসহ কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজাগামী ত্রাণবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

লালমনিরহাটে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১০:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬