ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জামালপুরে সুপেয় পানির প্রকল্প: মেয়াদ শেষ, তবুও মেলেনি সুফল

জামালপুর পৌর এলাকায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন সুপেয় পানি সরবরাহ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ২০২২-২৩ অর্থবছরের এই প্রকল্পের আওতায় ২ হাজার ৪০০ পরিবারকে নিরাপদ পানির আওতায় আনার পরিকল্পনা থাকলেও, দীর্ঘসূত্রতা ও অনিয়মের অভিযোগে তা এখনো আলোর মুখ দেখেনি।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ অসম্পূর্ণ রেখেই অনেক স্থানে সংযোগের নামে অর্থ আদায় করা হয়েছে। অধিকাংশ এলাকায় এখনো পানি পৌঁছায়নি। পাইপলাইনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও তুলেছেন অনেকে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্টরা প্রকল্প চলমান থাকার কথা বললেও, পানির অভাবে দুর্ভোগ পোহানো বাসিন্দারা দ্রুত এর সমাধান ও যথাযথ তদন্ত দাবি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিটিবির মান যাচাই ছাড়াই শিক্ষার্থীদের হাতে ১,৭৮৫ কোটি টাকার পাঠ্যপুস্তক

জামালপুরে সুপেয় পানির প্রকল্প: মেয়াদ শেষ, তবুও মেলেনি সুফল

আপডেট সময় : ১০:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬