ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

পুলিশি হয়রানি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর, দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান

নাগরিকদের বাকস্বাধীনতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষের সমস্যা শোনার ক্ষেত্রে পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে। কথা বলার কারণে কাউকে হয়রানি বা বিনা কারণে আটক করার সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। তিনি স্পষ্ট করেছেন, কেউ অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা যাবে না।

শনিবার সিলেট শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি আরও বলেন, মানুষ বিএনপিকে সমর্থন দিচ্ছে কারণ তারা দলকে সঠিক পথে দেখছে। এই জনসমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা: ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

পুলিশি হয়রানি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর, দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান

আপডেট সময় : ১০:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬