কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে মুহাম্মাদ সরওয়ার (৩৭) নামের এক লবণ চাষির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী নতুন পাড়া সংলগ্ন লবণ মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সরওয়ার ওই এলাকার হাজী নুরুল আলমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে মুষলধারে বৃষ্টির সময় সরওয়ার লবণ মাঠে কাজ করছিলেন। হঠাৎ অত্যন্ত শক্তিশালী ও বিকট শব্দে একটি বজ্রপাত হলে তিনি আতঙ্কিত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হ্নীলা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয় হুমায়ুন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের প্রচণ্ড শব্দে তিনি হার্ট অ্যাটাক বা স্ট্রোক করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























