ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

‘নতুন কুঁড়ি’র মাধ্যমে আগামীর মেধাবীদের খুঁজছে সরকার: শিক্ষামন্ত্রী

চাঁদপুর স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, খেলাধুলা ও শিক্ষার সমন্বয় ঘটিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগের মাধ্যমে সারা দেশের মেধাবী তরুণদের খুঁজে বের করা হচ্ছে, যা আমাদের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে।

শনিবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত খেলাধুলাকে পাঠ্যক্রমের অংশ হিসেবে উৎসাহিত করা হচ্ছে। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্থানীয় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিটিবির মান যাচাই ছাড়াই শিক্ষার্থীদের হাতে ১,৭৮৫ কোটি টাকার পাঠ্যপুস্তক

‘নতুন কুঁড়ি’র মাধ্যমে আগামীর মেধাবীদের খুঁজছে সরকার: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬