ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচিত হতে পারলে ডিএসসিসি এলাকার বাসিন্দাদের আর কোনো ময়লার বিল পরিশোধ করতে হবে না।
শনিবার বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। আসিফ মাহমুদ লেখেন, জনগণের সেবায় তিনি এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করবেন যেখানে নাগরিকদের ওপর ময়লার বিলের বোঝা থাকবে না, আবার পরিচ্ছন্নতাকর্মীরাও কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন না।
তার এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নাগরিক সেবাকে জনবান্ধব ও ব্যয়মুক্ত করার এই প্রতিশ্রুতিকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। আসন্ন নির্বাচনে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 























