ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

‘তেলের দাম বাড়তেই লাইন উধাও হওয়া রহস্যজনক’: আখতার হোসেন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দেশজুড়ে যানবাহনের দীর্ঘ সারি হঠাৎ উধাও হয়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ ও প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশন’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, তেলের তীব্র সংকটের কথা বলে যে হাহাকার তৈরি করা হয়েছিল, দাম বাড়ানোর সাথে সাথেই তা মিটে যাওয়া স্বাভাবিক ঘটনা নয়। এটি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া তিনি সরকারের বিরুদ্ধে গণভোটের রায় উপেক্ষা করার অভিযোগ আনেন। তিনি উল্লেখ করেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর জনগণের বড় অংশ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। সংবিধান সংস্কার পরিষদ গঠন করার যে নৈতিক দায়িত্ব সরকারের ছিল, তা পালনে তারা ব্যর্থ হয়েছে।

দেশের ব্যাংকিং খাতের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের জন্য খুব সামান্য অর্থ ফেরতের বিনিময়ে পুনরায় মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এটি ভবিষ্যতে আরও বড় ধরনের আর্থিক অনিয়ম ও লুটপাটের পথ প্রশস্ত করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা: ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

‘তেলের দাম বাড়তেই লাইন উধাও হওয়া রহস্যজনক’: আখতার হোসেন

আপডেট সময় : ০৫:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬