ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

‘কোরআনের বিধান অনুযায়ী জীবন গড়াই মুমিনের সার্থকতা’: ভাণ্ডারিয়ায় প্রতিমন্ত্রী সোহেল মনজু

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১০ দিনব্যাপী ৭০তম তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজু বলেছেন, পবিত্র কোরআনের নির্দেশিত পথে জীবন পরিচালনা করাই একজন প্রকৃত মুসলমানের প্রধান দায়িত্ব। তিনি গুরুত্বারোপ করে বলেন, কোরআনের শিক্ষা কেবল ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে এর প্রতিফলন ঘটাতে হবে।

প্রতিমন্ত্রী বর্তমান সময়ের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জাগতিক ব্যস্ততার অজুহাতে অনেকেই ইসলামের মৌলিক স্তম্ভ নামাজের বিষয়ে উদাসীন হয়ে পড়ছেন। অথচ নামাজই হচ্ছে মুমিনের ঈমানের মূল ভিত্তি। ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরে যাওয়ার কারণেই সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি উপস্থিত সকলকে নিয়মিত নামাজ আদায় ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

ভাণ্ডারিয়া বন্দরে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুল জলিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্সের আহ্বায়ক আবুয়াল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি ফয়জুল্লাহ নোমানী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

‘কোরআনের বিধান অনুযায়ী জীবন গড়াই মুমিনের সার্থকতা’: ভাণ্ডারিয়ায় প্রতিমন্ত্রী সোহেল মনজু

আপডেট সময় : ০৪:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬