রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঞ্চল্যকর টিটন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ছায়া তদন্ত শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটি জানিয়েছে, প্রতিটি গুরুত্বপূর্ণ অপরাধের মতো এই ঘটনারও চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া দুটি হ্যান্ডকাফ, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি এবং র্যাবের কটিসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সুসংগঠিত ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
রিপোর্টারের নাম 

























