ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

শরীয়তপুরে চোর সন্দেহে গণপিটুনি: চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে স্থানীয়দের হাতে মারধরের শিকার ওই যুবককে দুপুরের দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। জাতীয় পরিচয়পত্র না থাকায় এবং পিবিআইয়ের মাধ্যমে আঙুলের ছাপ নিয়ে পরীক্ষা করেও তার শনাক্তকরণ সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্যমতে, ভোরে ইমান আলী মোল্যা নামের এক ব্যক্তির বাড়িতে ভ্যান চুরির চেষ্টার সময় ওই যুবককে আটক করা হয়। বর্তমানে ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে বিশেষ সুবিধা: ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করা যাবে কালো টাকা

শরীয়তপুরে চোর সন্দেহে গণপিটুনি: চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

আপডেট সময় : ১২:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬