ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণার সাথে জড়িত একটি সক্রিয় চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় লালপুর থানার পুলিশের একটি বিশেষ দল উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে প্রবাসীদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইমো আইডি হ্যাক করে আসছিল। পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তারা প্রতারণা করে অর্থ আত্মসাৎ করত। আটকদের বিরুদ্ধে লালপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ধরনের সাইবার অপরাধ দমনে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাত: ২ হাজার ৮০০ ফ্লাইট বাতিল, স্থবির জনজীবন

নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬