তেহরানকে চাপে রাখতে নতুন কৌশল গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি ব্যবহারে ইরানকে কোনো ধরনের টোল বা মাশুল প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ওয়াশিংটনের দাবি, চলমান অবরোধের ফলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছে এবং এই চাপ অব্যাহত থাকলে ইরান মার্কিন শর্ত মেনে চুক্তিতে আসতে বাধ্য হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র ‘ম্যারিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ নামের একটি নতুন সমুদ্র নিরাপত্তা জোট গঠনের ঘোষণা দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের নিয়ন্ত্রণে পরিচালিত এই জোটের আওতায় থাকা জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনী নিরাপত্তা প্রদান করবে এবং তাদের কোনো টোল দিতে হবে না। বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখা এবং ইরানের ওপর অর্থনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখতেই ওয়াশিংটন এমন কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 



















