ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইরানের বন্দরে আটকে পড়া ভারতীয় নাবিকদের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে দেশটির খোররামশাহর বন্দরে দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর দেশে ফিরেছেন একদল ভারতীয় নাবিক। সম্প্রতি মুম্বাইয়ে ফেরার পর তারা সেখানে কাটানো শ্বাসরুদ্ধকর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। নাবিকদের ভাষ্যমতে, যুদ্ধের ভয়াবহতা এতটাই চরমে পৌঁছেছিল যে, আকাশ দিয়ে অনবরত ক্ষেপণাস্ত্র উড়ে যেত এবং প্রাণ বাঁচাতে তাদের নির্ঘুম রাত কাটাতে হয়েছে।

ভুক্তভোগী নাবিকরা জানিয়েছেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় যুদ্ধ শুরুর খবরও তারা শুরুতে পাননি। দীর্ঘ সময় মানবেতর জীবনযাপন ও আর্থিক সংকটের মুখে পড়ে অবশেষে তারা দেশে ফিরতে সক্ষম হন। এদিকে, ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া অঞ্চলটিতে আটকে থাকা অন্যান্য নাবিকদের দ্রুত উদ্ধারের জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। সরকারি তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৬৮০ জন নাবিককে ফিরিয়ে আনা হয়েছে, তবে এই সংঘাতে ইতোমধ্যে তিন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষের অভিযোগ: শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় ডায়েরি

ইরানের বন্দরে আটকে পড়া ভারতীয় নাবিকদের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা

আপডেট সময় : ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬