ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দক্ষিণ উপকূলবর্তী জলসীমার জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনার মাধ্যমে আরব উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর দেশটির নিয়ন্ত্রণ আরও জোরদার করা হবে।
আইআরজিসি নৌবাহিনীর কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা আরব উপসাগর এবং হরমুজ প্রণালিজুড়ে বিস্তৃত ইরানের প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলরেখার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এই পদক্ষেপগুলোর মূল লক্ষ্য হলো জলসীমাকে ইরানের জনগণের জন্য গর্ব ও শক্তির উৎস হিসেবে গড়ে তোলা এবং এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা।
এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চল একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেন যে তেহরান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এই পানিপথে ‘শত্রুর অপব্যবহার’ নির্মূল করবে।
রিপোর্টারের নাম 





















