আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত র্যালিগুলো এবার প্রথাগত শ্রমিক অধিকারের দাবির চেয়ে রাজনৈতিক প্রতিবাদের মঞ্চে পরিণত হয়েছে। ইউরোপ ও এশিয়ার বড় শহরগুলোতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ফিলিস্তিনের সমর্থনে এবং মার্কিন ও ইসরাইলি নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
প্যারিস, ইস্তাম্বুল, মাদ্রিদ এবং সিউলের মতো শহরগুলোতে বিক্ষোভকারীরা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন। ফিলিপাইনের ম্যানিলায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা ট্রাম্প ও নেতানিয়াহুর সমালোচনা করে কুশপুত্তলিকা প্রদর্শন করেছেন। বিশ্লেষকদের মতে, এবারের মে দিবসের সমাবেশগুলোতে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান পশ্চিমাবিরোধী মনোভাব এবং ফিলিস্তিনি সংহতির বহিঃপ্রকাশ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
রিপোর্টারের নাম 





















