ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

চীনের তেল টার্মিনালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, বেইজিংয়ের কড়া প্রতিবাদ

ইরানের পেট্রোলিয়াম বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চীনের একটি তেল টার্মিনালসহ বেশ কিছু সংস্থা ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, চিংদাও হাইয়ে অয়েলের মতো কোম্পানিগুলো নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি তেল আমদানির মাধ্যমে তেহরানকে বিপুল অর্থ উপার্জনে সহায়তা করছে।

মার্কিন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এই নিষেধাজ্ঞাকে একতরফা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, চীনা কোম্পানিগুলোর স্বাভাবিক বাণিজ্যিক কর্মকাণ্ডে বাধা দেওয়া বন্ধ করা উচিত এবং বেইজিং তাদের দেশের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষের অভিযোগ: শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় ডায়েরি

চীনের তেল টার্মিনালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, বেইজিংয়ের কড়া প্রতিবাদ

আপডেট সময় : ১০:২৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬