মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টেলিফোনে আলোচনা চলমান রয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের ভাষ্যমতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণই এই আলোচনার মূল লক্ষ্য। সংঘাতের পথ বেছে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপর গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রশাসন। এর আগে ইরানের সাম্প্রতিক প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও, সামরিক পদক্ষেপের চেয়ে কূটনৈতিক চুক্তির পথকেই তিনি প্রাধান্য দিচ্ছেন।
রিপোর্টারের নাম 





















