ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের একটি মূল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের এই মূর্তিটি পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ১৪১ কেজি ওজনের কালো রঙের একটি বিষ্ণুমূর্তিসহ আনোয়ার হোসেন ও ইদ্রিস চোকদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাসিন্দা এবং ইদ্রিস মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা।

উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা মূর্তিটি বিদেশে পাচারের জন্য নিজেদের হেফাজতে রেখেছিলেন। র‍্যাব কর্মকর্তা মেজর ইয়াসির তাজবী পান্থ জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পাচারকারী চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে বিশেষ সুবিধা: ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করা যাবে কালো টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৯:২১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬