ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

শ্রমিকদের জন্য ইনসাফপূর্ণ সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত নেতা জুবায়েরের

শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে এবং তাদের জীবনের ঝুঁকি লাঘবে একটি ন্যায়বিচারভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শুক্রবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে জুবায়ের বলেন, গাজীপুর একটি শ্রমিক অধ্যুষিত অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে শ্রমিকদের জীবনমানের উন্নয়নে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। তিনি আক্ষেপ করে বলেন, জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও দেশের অর্থনীতির চাকা সচল রাখা শ্রমিকদের জন্য কোনো প্রতিনিধিত্বের ব্যবস্থা রাখা হয়নি। জাতীয় অগ্রগতির স্বার্থেই শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মুহাম্মদ হোসেন আলী। সমাবেশে বক্তারা শ্রমিক ও মালিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান এবং মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি খুললেও কাটছে না তেলের সংকট: উধাও ১১৫ কোটি ব্যারেল সরবরাহ

শ্রমিকদের জন্য ইনসাফপূর্ণ সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত নেতা জুবায়েরের

আপডেট সময় : ০৫:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬