বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত হবে, তারা চূড়ান্তভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। শুক্রবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এ কথা বলেন।
টুকু আরও বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। কৃষকের ঋন মওকুফ থেকে শুরু করে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা নিশ্চিত করার মতো জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সমাবেশে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিভ্রান্তি ছড়িয়ে যারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
রিপোর্টারের নাম 

























