ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

সাদিক কায়েম কি মেয়র প্রার্থী হচ্ছেন? গুঞ্জন নিয়ে জরুরি বার্তা দিল ছাত্রশিবির

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে—এমন গুঞ্জনের প্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে, ছাত্রশিবিরের দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অনলাইন পোর্টালে সাদিক কায়েমকে নিয়ে যে সংবাদ প্রচার করা হচ্ছে তা বিভ্রান্তিকর। সংগঠনের নীতি অনুযায়ী, বর্তমান সেশনে দায়িত্ব পালনরত কেউ কোনো রাজনৈতিক দলের প্রার্থী হতে পারেন না। এমনকি কোনো দল তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করারও এখতিয়ার রাখে না।

শিবিরের পক্ষ থেকে আরও জানানো হয়, দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর কেউ যদি ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো দলে যোগ দেন বা নির্বাচনে দাঁড়ান, সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। তাই বর্তমান দায়িত্বশীলদের নিয়ে এ ধরনের খবরে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আরও শোচনীয়: ওবামা

সাদিক কায়েম কি মেয়র প্রার্থী হচ্ছেন? গুঞ্জন নিয়ে জরুরি বার্তা দিল ছাত্রশিবির

আপডেট সময় : ০৪:২২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬