ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

রান্নাঘরে দগ্ধ গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাসের চুলায় রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়ে সেলিনা বেগম (৪৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত ২৩ এপ্রিল অসাবধানতাবশত পরনের কাপড়ে আগুন লাগলে তিনি গুরুতর দগ্ধ হন।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি

রান্নাঘরে দগ্ধ গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬