ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

নয়াপল্টনে শ্রমিক সমাবেশ: বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের ঢল

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এই সমাবেশে দলের শীর্ষ নেতৃত্ব বক্তব্য রাখবেন। তবে সকাল থেকেই টানা বর্ষণে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা জনদুর্ভোগ বাড়িয়েছে।

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সকাল থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হচ্ছেন। বিএনপির নীতিনির্ধারকরা জানিয়েছেন, এই সমাবেশ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হবে। এছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের নামে বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদও করা হবে এই সমাবেশ থেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আরও শোচনীয়: ওবামা

নয়াপল্টনে শ্রমিক সমাবেশ: বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের ঢল

আপডেট সময় : ০২:০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬