পাবনার ভাঙ্গুড়ায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজের ভাই শরীফ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী সাংবাদিক শাহিবুল ইসলাম পিপুল ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাংবাদিক পিপুল দৈনিক যুগান্তরের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি এবং বাংলা ট্রিবিউন-এর পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি উপজেলার পাথরঘাটা (রোকনপুর) গ্রামের গোলজার হোসেনের ছেলে। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাংবাদিক পিপুলের ছোট ভাই ইয়াসিন আলী সামী (২৩) কে হাসপাতালপাড়া সংলগ্ন শিশু কুঞ্জ থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় কলেজপাড়া এলাকার ছাত্রদলের ফিরোজ, হাসিব, মারুফ ও আল-আমিনসহ কয়েকজন যুবক। পরে তাকে ভাঙ্গুড়া মহিলা কলেজে নিয়ে গিয়ে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় পাবনা শহরে অবস্থান করা সাংবাদিক পিপুল মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে জানিয়ে দ্রুত সাহায্য কামনা করেন। ওসি তাৎক্ষণিক থানার এসআই আল-আমিন হোসেনকে ঘটনাস্থলে পাঠান। এসআই ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক পিপুলের ছোট ভাইকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন।
সাংবাদিক শাহিবুল ইসলাম পিপুল জানান, ওই ঘটনা নিয়ে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টকে কেন্দ্র করেই পরবর্তীতে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহার নামে এক ব্যক্তি তাকে ফোন করে তার অবস্থান জেনে নেয় এবং ফেসবুক পোস্টের বিষয়ে জিজ্ঞাসা করে। এরপর তিনি ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের সামনে পৌঁছালে অজ্ঞাত দুই ব্যক্তি তার পরিচয় জিজ্ঞাসা করে। তিনি নিজের পরিচয় দিলে ওই দুই ব্যক্তি তাকে জানায় যে, তারাই তার ভাইকে তুলে নিয়ে গিয়েছিল এবং তার ফেসবুক পোস্ট নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সেখান থেকে চলে যাওয়ার সময় আরেকটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে নিজেকে ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজের ছোট ভাই শরিফ বলে পরিচয় দেয়। সে জানতে চায় সাংবাদিক পিপুল কোথায় আছেন। তার অবস্থান ভাঙ্গুড়া সিএনজি স্ট্যান্ড বলে জানালে শরিফ ও অজ্ঞাতনামা ১৫-২০ জন এসে পিপুলকে মারধর করে। এ বিষয়ে অভিযুক্ত শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থ…
রিপোর্টারের নাম 






















