ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

আলমডাঙ্গায় আ.লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানদের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ ও উত্তেজনা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উচ্চ আদালতের রায়ে আওয়ামী লীগ সমর্থিত চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পুনরায় দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। বুধবার উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মুজাহিদুল রহমান লোটাস দায়িত্ব নিতে এলে তাকে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর এসব চেয়ারম্যানরা আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তারা আদালতের দ্বারস্থ হলে হাইকোর্ট তাদের স্বপদে বহালের আদেশ দেন। বুধবার দায়িত্ব পালনের দ্বিতীয় দিনে খাদিমপুর ইউপি চেয়ারম্যান লোটাসকে স্থানীয় বিএনপি কর্মীরা অবরুদ্ধ করলে গ্রামবাসী ও সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলমডাঙ্গা থানা পুলিশ ও চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও শিল্প খাতের দূরত্ব: দক্ষ জনশক্তি তৈরিতে বড় বাধা

আলমডাঙ্গায় আ.লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানদের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ ও উত্তেজনা

আপডেট সময় : ১০:৪৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬