ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

কেন্দুয়ায় দুই প্রতিবন্ধী শিশুর মুখে হাসি, হুইলচেয়ার দিল উপজেলা প্রশাসন

নেত্রকোনার কেন্দুয়ায় শারীরিক প্রতিবন্ধী দুই শিশুর চলাচলের পথ সুগম করতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের হাতে নতুন হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে এই সহায়তা পৌঁছে দেন। হুইলচেয়ার পাওয়া শিশুদের মধ্যে বলাইশিমুল ইউনিয়নের রেহান মিয়া এবং আশুজিয়া ইউনিয়নের সায়েদুর ইসলামের ছেলে রয়েছে। এসময় উপজেলা প্রকৌশলী মো. আল আমিন সরকার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে উপকারভোগী পরিবারগুলো জানায়, এর ফলে শিশুদের দৈনন্দিন চলাফেরা অনেক সহজ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিজবুল্লাহর আর্থিক নেটওয়ার্কে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা

কেন্দুয়ায় দুই প্রতিবন্ধী শিশুর মুখে হাসি, হুইলচেয়ার দিল উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৮:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬