কেরানীগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মুকুল ওরফে চকলেটকে হত্যার দায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম আশফাক-উল হক এই চাঞ্চল্যকর মামলার রায় প্রদান করেন। দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রটি যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুইজন আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রিপোর্টারের নাম 






















