জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতার দায়িত্ব গ্রহণের পর ভাষণে তিনি জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন সংকটময় সময়ে আত্মদানকারী শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশেষভাবে তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দায়িত্ব পালনের চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর চেয়ার বাইরে থেকে আরামদায়ক মনে হলেও এর ভেতরে এক বিশাল দায়িত্বের উত্তাপ রয়েছে, যা সবসময় দেশসেবার প্রেরণা জোগায়। এছাড়া বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান তার বক্তব্যে সব ধরনের অন্যায় ও শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান।
রিপোর্টারের নাম 

























