দেশের একীভূত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ আটকে থাকায় সৃষ্ট সংকট নিরসনে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই আটকে থাকা অর্থের বিপরীতে ব্যাংকগুলোকে আর নিরাপত্তা সঞ্চিতি বা ‘প্রভিশন’ রাখতে হবে না। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে বড় ধরনের আর্থিক চাপ কমবে বলে ধারণা করা হচ্ছে।
একীভূত হওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। রাজনৈতিক পট পরিবর্তনের আগের সময়কালে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এসব ব্যাংক তীব্র তারল্য সংকটে পড়েছিল। বর্তমানে প্রায় ১৫ হাজার কোটি টাকার বেশি অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের আটকে রয়েছে, যা পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ স্কিমের আওতায় কাজ করছে।
রিপোর্টারের নাম 

























