ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের নারী শিক্ষার প্রসারে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি জানিয়েছেন, সরকার এখন থেকে স্নাতক বা ডিগ্রি পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ ফ্রি বা অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভালো ফলের ভিত্তিতে বিশেষ উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, অতীতে বিএনপি সরকারের আমলেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা হয়েছিল, যা এবার আরও এক ধাপ এগিয়ে নেওয়া হলো। শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তনের অঙ্গীকার করে তিনি আরও বলেন, আগামী জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা সরবরাহ করবে সরকার।

বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন সমাজ ও কর্মসংস্থান। সেই লক্ষ্য পূরণে বর্তমান সরকার বদ্ধপরিকর। এছাড়া চলমান জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলের প্রস্তাব গ্রহণ ও যৌথ কমিটি গঠনের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। সংসদকে জনগণের অধিকার রক্ষার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গিয়াস উদ্দিন সেলিমের নতুন চমক ‘পথের প্যাঁচাল’: ইয়াশ ও বহ্নির ভিন্নধর্মী রসায়ন

ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৯:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬