ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শ্রমিকদের সুরক্ষা ছাড়া অর্থনীতির সংকট কাটানো সম্ভব নয়: সাইফুল হক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শ্রমজীবী মানুষের অধিকার ও জীবনমান নিশ্চিত করা না গেলে জাতীয় অর্থনীতির বর্তমান রুগ্নদশা কাটানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মহান মে দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে এই মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য শ্রমিকদের ব্যবহার করলেও তাদের মানবিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার বিষয়ে উদাসীন থাকে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শ্রমিকদের ব্যাপক আত্মত্যাগ থাকলেও রাষ্ট্রীয় কাঠামোতে তাদের যথাযথ প্রতিনিধিত্ব নেই। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান বাজারে যে মজুরি শ্রমিকরা পায়, তা দিয়ে মাসের অর্ধেক সময় চলাও কঠিন হয়ে পড়েছে। তিনি অবিলম্বে শ্রমিকদের জন্য বাঁচার মতো মজুরি নির্ধারণ এবং বন্ধ কলকারখানা চালুর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ, শপথের প্রস্তুতি

শ্রমিকদের সুরক্ষা ছাড়া অর্থনীতির সংকট কাটানো সম্ভব নয়: সাইফুল হক

আপডেট সময় : ০৮:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬