ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সন্ত্রাসবিরোধী মামলায় ডিজিএফআইর সাবেক কর্মকর্তা মাঞ্জিল ফের রিমান্ডে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা ও চাকরিচ্যুত মেজর মাঞ্জিল হায়দার চৌধুরীর আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আসামিকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মাঞ্জিল হায়দার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং সেই প্রভাব খাটিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আদালতে দাখিল করা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সরকার পরিবর্তনের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের কার্যক্রম পুনরুজ্জীবিত করতে তিনি অর্থায়ন ও বিভিন্ন পরামর্শ দিয়ে আসছিলেন। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে গোপন বৈঠকের মাধ্যমে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পলাতক অন্যান্য আসামিদের অবস্থান শনাক্ত করতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা দাবি করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ডের আদেশ প্রদান করেন। গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উল্লাস: অনুষ্ঠিত হলো ফ্লোরিডা স্টেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সন্ত্রাসবিরোধী মামলায় ডিজিএফআইর সাবেক কর্মকর্তা মাঞ্জিল ফের রিমান্ডে

আপডেট সময় : ০৬:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬