ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩৩ বছর ধরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের রেহাইচরে সেতু সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে নাগরিক অধিকার আদায় কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে জেলার বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়ন, পরিবহন মালিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবীসহ বিভিন্ন পেশা-শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ১৯৯৩ সালে সেতুটি উদ্বোধনের পর থেকে একটানা টোল আদায় করা হচ্ছে। বিভিন্ন সময়ে টোল বন্ধের দাবি জানানো হলেও স্থানীয় প্রশাসন তা আমলে নেয়নি। এ বিষয়ে দফায় দফায় স্মারকলিপি প্রদান ও আন্দোলন করা হলেও কোনো ফল পাওয়া যায়নি।

সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সংসদ অধিবেশনে সড়কমন্ত্রীর কাছেও টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বক্তারা হুঁশিয়ারি দেন যে, আগামী বছরও যদি টোল আদায় করা হয়, তাহলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ: ২ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির মুখে ব্যবহারকারীরা

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ০২:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬