ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

‘চট্টগ্রাম পানির ওপর ভাসছে না, পরিস্থিতি স্বাভাবিক’: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানিয়েছেন, বন্দরনগরী পানির ওপর ভাসছে না এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, নগরীর কোথাও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা পরিলক্ষিত হয়নি। ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে কোথাও ৬০ মিলিমিটার পানি জমলে সেটিকে জলাবদ্ধতা হিসেবে সংজ্ঞায়িত করা ঠিক হবে না। তার মতে, টানা কয়েকদিন পানি জমে থাকলেই কেবল তাকে জলাবদ্ধতা বলা যায়। বর্তমানে বিভিন্ন খালে উন্নয়ন কাজ চলায় কিছু স্থানে রিটেইনিং ওয়াল ও অন্যান্য প্রতিবন্ধকতার কারণে সাময়িক জলজট সৃষ্টি হচ্ছে, যা দ্রুত অপসারণে সিডিএকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেয়রের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয় করে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী কাজ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবে সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ২৫ জুলাই

‘চট্টগ্রাম পানির ওপর ভাসছে না, পরিস্থিতি স্বাভাবিক’: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬