বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে মে দিবস পালিত হয়ে এলেও নারী শ্রমিকদের ক্ষেত্রে সমমর্যাদা ও মূল্যায়নের অভাব রয়ে গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতে, কর্মক্ষেত্রে বৈষম্য, মজুরি বৈষম্য এবং নিরাপত্তার অভাব নারী শ্রমিকদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। শিকাগোর ঐতিহাসিক আন্দোলনের মূল চেতনা নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য সমঅধিকার নিশ্চিত করা হলেও, বাস্তবে নারীরা আজও নানা সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ।
গৃহস্থালির কাজের ক্ষেত্রেও নারীর শ্রমের কোনো আর্থিক স্বীকৃতি নেই। পরিবারকে আগলে রাখা একজন নারীর সার্বক্ষণিক অবদানকে অধিকাংশ ক্ষেত্রেই অবমূল্যায়ন করা হয়। মে দিবস এলেও নারী শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে দৃশ্যমান কোনো পরিবর্তন না আসাটাই এখন বড় চ্যালেঞ্জ। তাই শুধু দিবস কেন্দ্রিক আলোচনা নয়, বরং কর্মক্ষেত্রে ও পারিবারিক পরিসরে নারীর শ্রমের যথাযথ স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করাই সময়ের দাবি।
রিপোর্টারের নাম 

























