ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ঐক্যবদ্ধ বিএনপি, বিভক্ত জামায়াত-এনসিপি আর মাঠের বাইরে আওয়ামী লীগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিচারিক অঙ্গনে ব্যাপক রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বিএনপি ঐক্যবদ্ধভাবে তাদের ‘নীল প্যানেল’ ঘোষণা করলেও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সমমনা দলগুলো পৃথক প্যানেল দিচ্ছে। এর আগে এই দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ প্যানেল দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবে রূপ পায়নি।

২০২৬-২৭ সেশনের এই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম থেকে সভাপতি পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে মোহাম্মদ আলী এবং কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট জিয়াউর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে দীর্ঘ বৈঠকের পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, দেশের সর্বোচ্চ আদালতের এই নির্বাচনে আওয়ামী লীগপন্থি কোনো আইনজীবী অংশ নিতে পারছেন না। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির সমর্থক আইনজীবীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই বলে আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দীর্ঘ সময় পর দেশের অন্যতম প্রভাবশালী এই নির্বাচনে বড় কোনো অবস্থান ছাড়াই মাঠের বাইরে থাকতে হচ্ছে দলটিকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোয় জড়িত ভিপি ইমির জামিন মঞ্জুর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ঐক্যবদ্ধ বিএনপি, বিভক্ত জামায়াত-এনসিপি আর মাঠের বাইরে আওয়ামী লীগ

আপডেট সময় : ০৯:৫৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬