অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামক ত্রাণবাহী নৌবহরে সশস্ত্র অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে ড্রোন ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নৌযানগুলোকে ঘিরে ফেলে তারা। আয়োজকদের অভিযোগ, ইসরায়েলি স্পিডবোট থেকে লেজার ও সেমি-অটোমেটিক অস্ত্র তাক করে ত্রাণকর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয় এবং তাদের অপহরণ ও সহিংসতার হুমকি দেওয়া হয়।
এই অভিযানে অন্তত সাতটি নৌযান আটক করার দাবি করেছে ইসরায়েল। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র একে নিরস্ত্র বেসামরিক নৌযানের ওপর সরাসরি হামলা হিসেবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ মানুষদের জন্য খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া এই নৌবহরটি আটকের ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। জাতিসংঘের ইসরায়েলি প্রতিনিধি এটিকে নিজেদের নিরাপত্তা রক্ষার দাবি করলেও, মানবাধিকার কর্মীরা একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
রিপোর্টারের নাম 
























