রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দীর্ঘ দেড় ঘণ্টার এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে হওয়া এই আলোচনায় দুই দেশের শীর্ষ নেতা বৈশ্বিক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।
সূত্র মারফত জানা যায়, আলোচনায় ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গটিও গুরুত্ব পেয়েছে। আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও পুতিন তুলে ধরেন বলে খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে দুই পরাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানের এই সরাসরি সংলাপ নতুন কোনো কূটনৈতিক মোড় নিতে পারে কি না, তা এখন দেখার বিষয়।
রিপোর্টারের নাম 
























