ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি দুই নেতার মধ্যে প্রায় দেড় ঘণ্টার এক টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়। এই ফোনালাপে মস্কো ইরানের সঙ্গে চলমান বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে মধ্যস্থতার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।
ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, পুতিন তাকে এ বিষয়ে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, ইউক্রেন সংঘাত নিরসন না হওয়া পর্যন্ত রাশিয়ার সঙ্গে কোনো কার্যকর সহযোগিতার পথ প্রশস্ত হওয়া কঠিন। ট্রাম্পের দাবি, পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং ইউক্রেন যুদ্ধ দ্রুতই একটি সমাধানের দিকে যেতে পারে বলে তিনি আশা করছেন।
রিপোর্টারের নাম 
























