ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

হবিগঞ্জে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে তলিয়ে গেল ৫ হাজার একর বোরো ধান

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের হাওরাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুরের দত্তগাঁও এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে ও উপচে পানি প্রবেশ করায় প্রায় ৫ হাজার একর জমির বোরো ফসল তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এখনো হাওরে প্রায় ৩০ শতাংশ ধান কাটা বাকি রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অবশিষ্ট ফসল নিয়েও চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে কৃষকরা বুকসমান পানিতে নেমে ধান কাটার আপ্রাণ চেষ্টা করছেন, তবে শ্রমিকের অভাব ও বৈরী আবহাওয়ায় ফসল ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে। দ্রুত পানি নিষ্কাশন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের রায়পুরে ৬০ দিনে ৯ খুন: জনমনে তীব্র আতঙ্ক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

হবিগঞ্জে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে তলিয়ে গেল ৫ হাজার একর বোরো ধান

আপডেট সময় : ১১:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬