ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস: ৫ জেলায় বন্যার শঙ্কা

সারা দেশে ভারী থেকে অতিভারী বর্ষণ অব্যাহত থাকায় অন্তত পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের প্রভাবে দেশের অন্তত চারটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের রায়পুরে ৬০ দিনে ৯ খুন: জনমনে তীব্র আতঙ্ক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস: ৫ জেলায় বন্যার শঙ্কা

আপডেট সময় : ১১:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬