আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস যথাযথ গুরুত্ব ও মর্যাদার সাথে পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিক আন্দোলনের ইতিহাস আজও বিশ্বজুড়ে অধিকার আদায়ের লড়াইয়ে অনুপ্রেরণা জোগায়। তবে দীর্ঘ সময় পার হলেও শ্রমিকরা আজও তাদের ন্যায্য অধিকার ও পাওনা থেকে পুরোপুরি বঞ্চিত।
বিবৃতিতে তিনি আরও বলেন, মালিক ও শ্রমিকের সম্পর্কের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা অনুসরণ করলে অনেক সমস্যার সমাধান সম্ভব। শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের যে তাগিদ ইসলাম দিয়েছে, তা বাস্তবায়নের মাধ্যমেই একটি শোষণমুক্ত সমাজ গঠন করা সম্ভব। শ্রমিকদের ওপর নির্যাতন, ছাঁটাই ও হয়রানি বন্ধ করে মালিক-শ্রমিক দ্বন্দ্ব নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 
























