ইরানের সঙ্গে চলমান দীর্ঘস্থায়ী সংঘাত নিয়ে তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ বর্তমানে হোয়াইট হাউসের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প যদি একতরফা বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করতে চান, তবে ইরান এর কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে—তা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো বিস্তারিত বিশ্লেষণ করছে।
মার্কিন প্রশাসনের উপদেষ্টারা সতর্ক করেছেন যে, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ট্রাম্প যদি বিজয় ঘোষণা করে সেনা প্রত্যাহার করেন, তবে ইরান সেটিকে নিজেদের জয় হিসেবে দেখবে। অন্যদিকে, সেনা উপস্থিতি বজায় রাখলে যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা নেই। এই জটিল রাজনৈতিক সমীকরণে ট্রাম্প এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি।
রিপোর্টারের নাম 
























