পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত বুথফেরত জরিপ বা এক্সিট পোলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছয়টি সংস্থার জরিপের মধ্যে চারটির পূর্বাভাস অনুযায়ী, মমতার দুর্গের পতন ঘটিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে বাকি দুটি সংস্থা তৃণমূল কংগ্রেসের টানা জয়ের ইঙ্গিত দিয়েছে।
ভারতের ২৯৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসনের প্রয়োজন। জরিপের তথ্য অনুযায়ী, বিজেপি ১৭৮ থেকে ২০৮টি আসন পেতে পারে বলে ধারণা করছে ‘প্রজা পোল’। অন্যদিকে, ‘জনমত পোলস’-এর জরিপে তৃণমূল কংগ্রেস ১৯৫ থেকে ২০৫টি আসন পেয়ে ক্ষমতায় টিকে থাকবে বলে জানানো হয়েছে। তবে সব জরিপেই বাম ও কংগ্রেসের ফলাফল শোচনীয় হওয়ার বিষয়ে ঐকমত্য দেখা গেছে। আগামী ৪ মে চূড়ান্ত ফলাফলের মাধ্যমেই পরিষ্কার হবে পশ্চিমবঙ্গের মসনদে শেষ পর্যন্ত কারা বসছে।
রিপোর্টারের নাম 
























