ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: লেবাননের প্রেসিডেন্ট

সীমান্তবর্তী এলাকায় সামরিক ধ্বংসযজ্ঞ চালিয়ে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কখনোই দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি জোর দিয়ে বলেন, দক্ষিণ লেবাননে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র কার্যকর উপায় হলো সেখানে লেবানিজ রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ ও উপস্থিতি নিশ্চিত করা।

বর্তমান সংকট নিরসনে লেবানন সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে উল্লেখ করে তিনি জানান, আলোচনার মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব। তবে আলোচনার টেবিলে বসার পূর্বশর্ত হিসেবে ইসরাইলকে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, লেবানন সরকার বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। দক্ষিণ লেবাননে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠাই তার সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রধান কার্যালয় দখল: বিদ্রোহী গোষ্ঠীর দাবি ‘আসল তৃণমূল’

ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: লেবাননের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৮:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬